টিকিট কেটেও আসন না পাওয়ায় খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি প্রায় দুই ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ করেন খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজের শিক্ষার্থীরা। এতে চরম ভোগান্তিতে পড়েন ট্রেনটির কয়েকশত যাত্রী। রবিবার (৩ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে খুলনা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে ট্রেনটি গন্তব্যে যায়। বিএল কলেজের ভুগোল বিভাগের গোবিন্দ চন্দ্র ঘোষ বলেন, ফিল্ড ওয়ার্কের জন্য ভূগোল বিভাগের ৬০ শিক্ষার্থী অনলাইনে ট্রেনের টিকিট কেটে রাখেন। কিন্তু রাতে স্টেশনে এসে দেখেন আমাদের জন্য নির্ধারিত বগিটি ট্রেনের সঙ্গে নেই। ট্রেন যাত্রী হাবিবুর রহমান বলেন, বিএল কলেজের ছাত্রীরা অন্য বগিতে উঠতে পারলেও ছাত্রদের দাঁড়িয়ে যেতে বলা হয়। কিন্তু ছাত্ররা তাদের নির্ধারিত বগির দাবিতে ট্রেনের সামনে অবস্থান নেয়। এতে ভোগান্তিতে পড়েন কয়েকশত যাত্রী। স্টেশন মাস্টার মো. মাসুদুর রহমান বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে চিলাহাটি ট্রেনের বগি সরিয়ে দেওয়া হয়। কিন্তু ছাত্রছাত্রীরা তাদের ফিল্ড ওয়ার্কের জন্য আগে থেকেই অনলাইনে টিকিট কেটে রাখায় তারা বগির দাবি জানান। পরে তাদের বিভিন্ন বগিতে সিটের ব্যবস্থা করা হয়। রাত পৌনে ১১ টার দিকে ট্রেনটি খুলনা স্টেশন ত্যাগ করে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।