BD Highlights
ক্যাম্পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী উৎসব’ আগামীকাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বৈশাখী উৎসব’ আগামীকাল

‘বৈশাখী উৎসব’-১৪৩১ আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। এতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সোমবার সংগঠনের সভাপতি রায়হান ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্ম-বর্ণে ভেদাভেদ ভুলে অসাম্প্রদায়িক চেতনা লালন এবং বিশ্ব কল্যাণের অমোঘ বার্তা নিয়ে এই উৎসব উদযাপিত হচ্ছে। বাঙালির চিরায়ত সংস্কৃতি লালনের মাধ্যমে বছরটা যেন সুখময় হয় সেই কামনা থাকবে। মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলকে সবান্ধব অংশ নেয়ার আমনন্ত্রণ জানান তিনি। জানা গেছে, ‘ভেঙেও আবার গড়তে জানে সে চিরসুন্দর! তোরা সব জয়ধ্বনি কর’- প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার মুক্তমঞ্চে উৎসবটি উদযাপিত হবে। আগামীকাল বিকাল ৫ টায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। সাংস্কৃতিক সন্ধ্যায় নাচ, গান, আবৃত্তি ও অভিনয়ে মাতাবেন জোটভুক্ত সংগঠনের সাংস্কৃতিক কর্মীসহ ক্যাম্পাস ও মহানগরের সাংস্কৃতিক কর্মীরা। এতে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্যাম্পাস

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন