রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গ্রীষ্মের ছুটি ঈদুল আযহার সঙ্গে সমন্বয় করা হয়েছে। বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে। তিনি বলেন, আসন্ন ৪-৯ মে গ্রীষ্মের ছুটির পরিবর্তনে ঈদুল আযহার সঙ্গে সমন্বয় করা হয়েছে। ফলে ঈদ ও গ্রীষ্মের একাডেমিক ছুটি আগামী ৯-২৭ জুন পর্যন্ত থাকবে এবং ৯-২৫ জুন দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে গত ১৭ এপ্রিল ঈদুল ফিতরের ছুটি শেষে ১৫ দিনের ব্যবধানে গ্রীষ্মের ছুটি থাকায় একাডেমিক কার্যক্রমে জটিলতার কথা ভেবে ছুটি পেছানোর দাবি তোলেন শিক্ষার্থীরা। তাছাড়া সারাদেশে স্কুল কলেজ ছুটির সিদ্ধান্তে পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ২১ এপ্রিল সভা ডাকে। সভায় গরমের মাত্রা কমাতে ক্যাম্পাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও সম্ভাব্য রোগ প্রতিরোধে প্রয়োজনীয় প্রচারণা কার্যক্রমের সিদ্ধান্ত হয়। এছাড়া অনলাইনে ক্লাস কার্যক্রম পরিচালনা ক্ষমতা সংশ্লিষ্ট বিভাগের ওপর অর্পণ করা হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।