রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। চার শিফটে 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। প্রতি আসনে লড়ছে ৪৭ ভর্তিচ্ছু। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। উপাচার্য বলেন, ভর্তিচ্ছু ও অভিভাবকদের সার্বিক নিরাপত্তা ও স্বেচ্ছাসেবী সংগঠন সহ অন্যান্য কর্মীরা কাজ করছে। সকলের সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেন তিনি। জানা গেছে, এ বছর 'সি' ইউনিটে ১ হাজার ৫৯৭টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৭৬ হাজার ৩৫৪টি। সেই হিসেবে প্রতি লড়ছে ৪৭ ভর্তিচ্ছু। সকাল ৯টায় শুরু হওয়া চার শিফটের এই ভর্তি পরীক্ষা চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। এতে প্রথম শিফটে (সকাল ৯-১০ টা) রোল ৩১০০০১ থেকে ৩২৮৬৪৪; দ্বিতীয় শিফটে (১১-১২টা) রোল ৩৩০০০১ থেকে ৩৪৮৬৪৪; তৃতীয় শিফটে (দুপুর ১-২টা) রোল ৩৫০০০১ থেকে ৩৬৮৬৪৪; ও চতুর্থ শিফটে (বিকেল সাড়ে ৩- সাড়ে ৪টা) রোল ৩৭০০০১ থেকে ৩৮৮৬৪৫ পর্যন্ত ভর্তিচ্ছুরা পরীক্ষায় অংশ নিবে। এ বছর (এ, বি, সি) তিন ইউনিটে একক আবেদন পড়েছে ১ লক্ষ ৫৪ হাজার ৯৭৭টি। এক ঘণ্টা সময়সীমায় ৮০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তরে শিক্ষার্থীদের মেধা মূল্যায়ণ করা হবে। এতে ন্যূনতম পাশ নম্বর ৪০। পরীক্ষা চলাকালে কোন ভর্তিচ্ছু পরীক্ষা কক্ষের বাইরে যেতে পারবে না এবং মোবাইল ফোন ও ক্যালকুলেটরসহ মেমোরিযুক্ত অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।