রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ সেশনে স্নাতক প্রথমবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এতে প্রতি আসনে লড়ছে ৪০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। বুধবার সকাল ৯টায় এ পরীক্ষা শুরু হয়। জানা গেছে, চার শিফটের এই ভর্তি পরীক্ষায় আবেদনকারী ৭৪ হাজার ৭৮৫ ভর্তিচ্ছু। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিফটে ১৮ হাজার এবং চতুর্থ শিফটে ১৮ হাজার ৬৯৭ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন। এ বছর (এ, বি, সি) তিন ইউনিটে কোটাসহ ৪ হাজার ৪৩৮টি আসনের বিপরীতে একক আবেদনকারী ১ লক্ষ ৫৪ হাজার ৯৭৭ জন। এক ঘণ্টা সময়সীমায় ৮০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তরে শিক্ষার্থীদের মেধা মূল্যায়ণ করা হয়। এতে ন্যূনতম পাশ নম্বর ছিল ৪০। সার্বিক নিরাপত্তার বিষয়ে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা রক্ষাকারী বাহিনী সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট অন্যরা তৎপর রয়েছেন। যেকোন অপ্রীতিকর ঘটনা রোধে তারা কাজ করছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।