রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার জানিয়েছেন, সাম্প্রতিক ভাঙচুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ ৯টি হলের মোট ১৫৮টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হয়েছে। উপাচার্য জানান, হলগুলো দ্রুত খোলার ইচ্ছা থাকলেও প্রথমে মেরামতের কাজ সম্পন্ন করতে হবে। ইতিমধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যাদেরকে ৮ সপ্তাহ সময় দেওয়া হয়েছে তদন্তের জন্য। তদন্ত শেষ হলেই মেরামতের কাজ শুরু হবে এবং মেরামত শেষে হল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষতিগ্রস্ত আবাসিক হল পরিদর্শন শেষে উপাচার্য এই তথ্য জানান। এ সময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. হুমায়ুন কবীর, রেজিস্ট্রার অধ্যাপক ড. তারিকুল হাসান, প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ওমর ফারুক সরকার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিমা আক্তার, পরিবহন দপ্তরের প্রশাসক মোকছিদুল হক, লিগ্যাল সেলের প্রশাসক ড. সাদিকুল ইসলাম সাগর এবং সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষরা। শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ড. নাসিরুদ্দিন জানান, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আড়ালে একদল কুচক্রী তার হলে প্রবেশ করে এবং ১১টি কক্ষ ভাঙচুর করে। এতে তার হলে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এছাড়াও প্রভোস্ট কক্ষ এবং হলের মূল ফটকের জানালার কাচ ভেঙে ফেলা হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।