BD Highlights
ক্যাম্পাস

হঠাৎ উত্তাল বুয়েট

হঠাৎ উত্তাল বুয়েট

মধ্যরাতে বহিরাগতদের প্রবেশের প্রতিবাদে গতকাল উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস। শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে করেন বিক্ষোভ, সংবাদ সম্মেলন। অবস্থান নেন প্রশাসনিক ভবনের সামনে। সন্ধ্যা পর্যন্ত চলে তাদের বিক্ষোভ। সেখানেই তারা ইফতার করেন। ইফতারের পর সন্ধ্যা ৭টার দিকে উপাচার্য সেখানে যান। চলমান আন্দোলন গতকালের মতো শেষ হলেও শিক্ষার্থীরা তাদের বেঁধে দেওয়া সময়ের ব্যাপারে অনড়। আজ সকাল ৮টায় তারা আবারও বুয়েট শহীদ মিনারে জড়ো হবেন। ২০১৯ সালে শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার পর ছাত্ররাজনীতি নিষিদ্ধ হয় বুয়েট ক্যাম্পাসে। বুধবার মধ্যরাতে শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতিতে ছাত্রলীগ নেতা-কর্মীদের একটি বহর বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন বলে শিক্ষার্থীদের অভিযোগ। গতকাল বিকালে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে আজ ও পরের দিনের টার্ম ফাইনাল পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন। পাশাপাশি পাঁচ দফা দাবি জানান। দাবিগুলো হলো : বিশ্ববিদ্যালয়ের সুস্পষ্ট বিধিমালা লঙ্ঘনের দায়ে বুধবার (২৮ মার্চ) মধ্যরাতে রাজনৈতিক সমাগমের মূল সংগঠক পুরকৌশল বিভাগের ২১তম ব্যাচের ছাত্র ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমতিয়াজ রাব্বিকে বুয়েট থেকে স্থায়ী বহিষ্কার এবং হলের আসন বাতিল; ওই ঘটনায় রাব্বির সঙ্গে বুয়েটের বাকি যে শিক্ষার্থীরা জড়িত ছিলেন, তাদের বিভিন্ন মেয়াদে হল এবং টার্ম বহিষ্কার; যেসব বহিরাগত রাজনৈতিক ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ করেছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না এবং তারা কেন কীভাবে প্রবেশ করার অনুমতি পেলেন, সে ব্যাপারে বুয়েট প্রশাসনের সুস্পষ্ট সদুত্তর ও জবাবদিহি; প্রথম দুটি দাবি দ্রুততম সময়ে বাস্তবায়ন না হলে ডিএসডব্লিউর পদত্যাগ এবং আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনোরকম হয়রানিমূলক ব্যবস্থা না নেওয়ার বিষয়ে লিখিত প্রতিশ্রুতি দেওয়া। সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা মিছিল নিয়ে বুয়েটের ড. এম এ রশীদ প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। সেখানে সন্ধ্যা পর্যন্ত তাদের বিক্ষোভ চলে। সেখানেই তারা ইফতার করেন। ইফতারের পর সন্ধ্যা ৭টার দিকে বুয়েটের উপাচার্য সত্যপ্রসাদ মজুমদার সেখানে যান। এ সময় সহ-উপাচার্য আবদুল জব্বার খান, ডিএসডব্লিউ মিজানুর রহমান প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্যাম্পাস

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন