সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। চলে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের মতো তান্ডব। এর রেশ ধরে ১৭ জুলাই ভোররাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতাদের হল থেকে বের করে দেয়। পাশাপাশি তাদের কক্ষে ভাঙচুর চালান। ক্ষতিগ্রস্ত হলগুলোর মধ্যে বিজয় একাত্তর, স্যার এ এফ রহমান, সূর্যসেন, শহীদ সার্জেন্ট জহুরুল হক, কবি জসীমউদ্দীন, হাজী মুহম্মদ মুহসীন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম রোকেয়া ও শামসুন্নাহার হল অন্যতম। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা ইঞ্জিনিয়ার মারফত জেনেছি বিভিন্ন হলে প্রায় ৩০০ কক্ষে ভাঙচুর করা হয়েছে। এতে ক্ষতির পরিমাণ তারা দেখিয়েছেন ৪ কোটি ৯৩ লাখ অর্থাৎ প্রায় ৫ কোটি টাকা। হল ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো সম্পদের ক্ষতির কোনো তথ্য আমরা পাইনি।’ এ ছাড়া কিছু বাইক পোড়ানো হয়েছিল যেগুলো শিক্ষার্থীদের নিজেদের।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।