BD Highlights
ক্যাম্পাস

৩ দফা দাবিতে মৎস্য ভবনের সামনে অবরোধ করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা

৩ দফা দাবিতে মৎস্য ভবনের সামনে অবরোধ করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা
তিন দফা দাবিতে রাজধানীর মৎস্য ভবনের সামনে অবরোধ করেছেন বুয়েটের (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তারা মৎস্য ভবন গোলচত্বরে আসেন। এ সময় এ সড়কের যান চলাচল পুরো বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এর আগে বিকেলে তিন দফা দাবি আদায়ে আন্দোলনরত বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ের দিকে যাত্রা করেন। মিছিলটি শহীদ মিনার, টিএসসি, দোয়েল চত্বর, শিক্ষা ভবন হয়ে প্রেসক্লাব এলাকা দিয়ে হাইকোর্টের সামনে দিয়ে এগোচ্ছে। ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া—এই তিন দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তারা মঙ্গলবার (২৬ আগস্ট) পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেন। এরপর বুধবার (২৭ আগস্ট) পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা শাহবাগের মূল সড়কে অবস্থান নেন। এতে শাহবাগ ও আশপাশের সড়ক বন্ধ হয়ে যায়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্যাম্পাস

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন