নারী ওয়ানডে বিশ্বকাপে আজ শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে বড় ব্যবধানে হারল নিগার সুলতানা জ্যোতির দল। গোয়াহাটিতে নিউজিল্যান্ডের দেওয়া ২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ দল সংগ্রহ করে মোটে ১২৭ রান। ফলে ১০০ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হলো জ্যোতিদের। নারী বিশ্বকাপের চলতি আসরে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে ইংল্যান্ডের সাথে হারলেও লড়াই করেছিল টাইগ্রেসরা। তাই পরাজয়ের পরও আত্মবিশ্বাসী হয়েই আজ আসামের গোয়াহাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলার বাঘিনীরা। টস হেরে শুরুতে ফিল্ডিং করে নিগার সুলতানা জ্যোতির দল। শুরুতে ৩৮ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা। তবে পরিস্থিতি সামলে নেন অধিনায়ক সোফিন ডেভিন। তিনি জুটি বাঁধেন ব্রুকলি হ্যালিডের সাথে। ১৬৬ বলে তাদের এই জুটিতে আসে ১১২ রান। এই জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও লড়াকু পুঁজির দেখা পায় নিউজিল্যান্ড। টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন রাবেয়া খান। ১০ ওভারে ৩০ রান দিয়ে তিনি নিয়েছে ৩ উইকেট। কিউইদের দেওয়া ২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারানোর মিছিলে যোগ দেয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটারা। দুই ওপেনার রুবাইয়া আক্তার (৪) এবং শারমিন আক্তার (৩) সাজঘরে ফেরেন ১৩ রানের মধ্যেই। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি কিংবা ইংল্যান্ডের বিপক্ষে ফিফটি করার সোবহানা মোস্তারি- কেউই কিছু করতে পারেননি। জ্যোতি খেলেন ২৮ বলে ৪ রানের ব্যর্থ ইনিংস, মোস্তারি ফেরেন ২ রানে। বাকি ব্যাটাররাও ছিলেন আসা-যাওয়ার মিছিলে। দলীয় ৩৩ রানের মধ্যেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলকে চরম লজ্জা থেকে বাঁচাতে জুটি গড়েন ফাহিমা খাতুন এবং নাহিদা আক্তার, তাদের জুটি ৩৩ রানের। শেষের দিকে ফাহিমার ৮০ বলে ৩৪ রানের ইনিংসে কেবল হারের ব্যবধান কমেছে টাইগ্রেসদের। মাত্র ৩৯.৫ ওভারেই সব উইকেট হারায় বাংলাদেশ। কিউইদের বিপক্ষে ১০০ রানের পরাজয় বরণ করতে হয় তাদের। নিউজিল্যান্ডের হয়ে জেস কার এবং লিয়া তাহুহু নেন সর্বোচ্চ ৩ উইকেট। এই হারে বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন ফিকে হয়ে গেছে অনেকটাই। অন্যদিকে, বাংলাদেশকে হারিয়ে আসরের প্রথম জয় তুলে নিয়েছে কিউই নারীরা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।