আইসিসি নারী বিশ্বকাপ খেলতে আজ ঢাকা ছাড়ছেন বাংলাদেশের মেয়েরা। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এবারের বিশ্বকাপ আয়োজন করছে। বাংলাদেশ প্রথম যাবে শ্রীলঙ্কায়। সেখানে পাকিস্তানের সঙ্গে একটি ম্যাচ খেলেই চলে আসবে ভারতের গুয়াহাটিতে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দুটি ম্যাচ খেলবেন নিগার সুলতানারা। এরপর বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ। মুম্বাইয়ে শ্রীলঙ্কা এবং ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের লড়াই শেষ করবেন মেয়েরা। আট দলের ওয়ানডে বিশ্বকাপ এবার অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। বিশ্বকাপ যাত্রার আগে গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রস্তুতির ঘাটতি নিয়ে অধিনায়ক নিগার সুলতানা বলেছেন, ‘প্রস্তুতি আদর্শ হয়নি হয়তো। কিন্তু বাংলাদেশের যত সুযোগসুবিধা ছিল সেটা নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু যেটা হয়নি সেটা নিয়ে ভাবতে চাই না।’ বিশ্বকাপের পরে কিছুদিন বিশ্রামে থাকার কথাও জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলবেন নিগার। কেবল মেয়েদের এনসিএল খেলা থেকে বিরত থাকবেন তিনি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।