BD Highlights
খেলা

মালয়েশিয়ায় বাংলাদেশের সাউথ পয়েন্টের গৌরবময় অর্জন

মালয়েশিয়ায় বাংলাদেশের সাউথ পয়েন্টের গৌরবময় অর্জন

এশিয়ান থ্রোবল প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে বাংলাদেশের সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবের বালক দল। গত ১৬ ও ১৭ নভেম্বর মালয়েশিয়ার সেলায়াংয়ে এশিয়ান থ্রোবল ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ত্রিদেশীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় এ সাফল্য অর্জন করে বাংলাদেশের দলটি।


প্রতিযোগিতায় স্বাগতিক মালয়েশিয়া চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বাংলাদেশ ও ইন্দোনেশিয়া অংশগ্রহণ করে। আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবের বালক দল।


পুরস্কার বিতরণ করেন ওয়ার্ল্ড থ্রোবল ফেডারেশন ও এশিয়ান থ্রোবল ফেডারেশনের সভাপতি মালয়েশিয়ার ড. মুস্তাফা বিন মালুত দাতো সেরি। এ সময় উপস্থিত ছিলেন ভারতের ড. লতিফ উদ্দিন আহমেদ ও বাংলাদেশের রেজাউল করিম। ম্যাচ পরিচালনা করেন শ্রীলঙ্কার মুহাম্মেদ রমেশ মেহরাজ।


মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ায় সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবের সভাপতি কর্নেল মো. শামসুল আলম, পি এস সি (অব.) ও বাংলাদেশ থ্রোবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব ড. শরীফ আশরাফ উজ জামান সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবকে অভিনন্দন জানান।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও খেলা

সর্বশেষ

সব খবর
  1. ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭, মামলা ৬০

  2. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার

  3. সাতসকালে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

  4. ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

  5. ১০ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

খবর খুঁজুন