BD Highlights
খেলা

শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা বাংলাদেশ

শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘এ’-তে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

বুধবার রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে হামজা চৌধুরীর অধিনায়কত্বে শুরু থেকেই উজ্জ্বীবিত ও নিয়ন্ত্রিত ফুটবল খেলে বাংলাদেশ।

তবে বাংলাদেশের গোলের জন্য অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। মিনিট দুয়েক পর হামজা গোলের আক্রমণ রচনা করেন। ডান প্রান্ত থেকে তার ক্রস লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা বল গ্রিপ করতে পারেননি। বক্সে থাকা সামিত সোম শট নেন। প্রথম দফায় তার নেওয়া শট লঙ্কান ডিফেন্ডারের গায়ে লেগে ফেরত আসে। ফিরতি শটে সামিত বল জালে জড়ান। গ্যালারি গোলের আনন্দে মাতে। 

এদিকে, প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে এসে দুর্দান্ত গোল করেন অধিনায়ক হামজা চৌধুরী। ৪৪তম মিনিটে বাঁ দিক দিয়ে একক প্রচেষ্টায় শ্রীলঙ্কার রক্ষণভাগে ঢুকে পড়েন হামজা। দারুণ ড্রিবলিংয়ে এক ডিফেন্ডারকে ছিটকে ফেলে জোরালো শট নেন তিনি। শ্রীলঙ্কান গোলরক্ষক সুজন পেরেরার হাঁটুতে লেগে বল সোজা জালে প্রবেশ করে।

হামজার এই দৃষ্টিনন্দন গোলের সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে গ্যালারির হাজারো দর্শক। প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। এরপর বিরতি থেকে ফিরে এসে ৫২ মিনিটে ফারহান অবিশ্বাস্য গোল করেন।

শেষ দিকে ৮৭ মিনিটে লঙ্কান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চতুর্থ গোলটি করেন রাকিব হোসেন। দৌড়ে এক প্রতিপক্ষকে পেছনে ফেলে তার নিখুঁত ফিনিশিংয়ে পূর্ণতা পায় বাংলাদেশের বড় জয়।

আগামী ১৪ নভেম্বর রাত আটটায় পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। একই দিন দুপুরে আরেক সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ভুটান।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও খেলা

সর্বশেষ

সব খবর
  1. নিজের জন্য একটি পছন্দের বাড়ি চেয়েছিলেন শাহরুখ খান

  2. এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে পরীক্ষকদের জন্য ঢাকা বোর্ডের নির্দেশনা

  3. মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে মানতে হবে পাঁচ শর্ত

  4. অতিরিক্ত ভর্তি ফি নিলেই এমপিও বাতিল, পুনঃভর্তি ফি নিষিদ্ধ: শিক্ষা মন্ত্রণালয়

  5. কুমিল্লায় মা-মেয়েকে ধর্ষণ ও হত্যা: আসামি মোবারকের মৃত্যুদণ্ড

খবর খুঁজুন