নিজের জন্য একটি পছন্দের বাড়ি চেয়েছিলেন শাহরুখ খান
বলিউড বাদশা শাহরুখ খান ও করণ জোহরকে একসঙ্গে কোনো মঞ্চে দাঁড় করিয়ে দিলে, এমনকি কোনো রিয়েল এস্টেট বিষয়ক অনুষ্ঠানও যেন ‘কফি উইথ করণ’-এর একটি পর্ব হয়ে ওঠে। দুবাইয়ে ‘ড্যানিউব’-এর ‘শাহরুখজ রেসিডেন্সেস’ প্রকল্পের অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন করণ জোহর। সেখানে কিং খান তার স্বভাবসুলভ রসবোধের পরিচয় দেন, ‘কিং’ সিনেমার গানে নাচেন এবং নিজের একটি বাড়ি পাওয়ার তীব্র আকাঙ্ক্ষার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন।
শাহরুখ জানান, এই আকাঙ্ক্ষা তার শৈশব থেকেই ছিল। তিনি বলেন, ছোটবেলায় তিনি এমন কোনো বাড়িতে বড় হননি, যেমনটা তিনি সবসময় চেয়েছিলেন। নিজের একটি বাড়ি থাকার অর্থ হলো এমন একটি জায়গা থাকা, যাকে তিনি একান্তই নিজের বলতে পারেন এবং যেখানে তিনি আপন অস্তিত্ব অনুভব করতে পারেন।
দীর্ঘদিনের এই দুই বন্ধুর কথোপকথনে নানা রকম হাসি-যারা একই স্বপ্ন দেখত, তাদের উদ্দেশ্যে তার একটি বার্তা ছিল। তিনি বললেন, যদি কোনো কিছুর জন্য যেমন একটি বাড়ির জন্য তীব্র আকাঙ্ক্ষা থাকে, তবে মহাবিশ্ব এবং আল্লাহ তা পূরণ করে দেবেন। যারা ‘ওম শান্তি ওম’ সিনেমাটি দেখেছেন, তারা এই অনুভূতির সঙ্গে পরিচিত হবেন। এবার তিনি এমন একটি ইচ্ছার কথা বলছিলেন, যা তিনি ছোটবেলা থেকেই লালন করে আসছিলেন।
খান স্বীকার করলেন, মুম্বাইতে তার প্রথম বাড়িটি কেনা কিংবা পরবর্তীকালে ‘মান্নাত’ কেনা কোনোটাই খুব একটা বাস্তবসম্মত সিদ্ধান্ত ছিল না। তিনি জানালেন, ‘মান্নাত’ ছিল তার কল্পনারও অতীত। তবে যে বিষয়টি তাকে এই সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছিল তা হলো একটি বাড়ি মানুষের সত্তার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। এটি মানুষকে একটি পরিচয় দেয় এবং এমন একটি জায়গা তৈরি করে দেয়, যেখানে সে নিজেকে আপন বলে অনুভব করতে পারে।
আর হ্যাঁ, অনুষ্ঠানে একটি নাচের পর্বও ছিল। খান উঠে দাঁড়িয়ে ‘কিং’ সিনেমার একটি গানে নাচলেন; কৌতুক আর অকপট স্বীকারোক্তির মাঝে এটি যেন পুরো আয়োজনটিতে বলিউডী আমেজ নিয়ে এল। এই প্রকল্পের সঙ্গে খানের আরও একটি যোগসূত্র রয়েছে। দুবাই মেরিটাইম সিটির ওয়াটারফ্রন্ট প্রজেক্টে অবস্থিত পেন্টহাউসগুলোর নকশা করেছেন গৌরী খান।
এই প্রকল্পের মাধ্যমে শাহরুখ খান আবারও ‘ড্যানিউব প্রপার্টিজ’ এবং এর প্রতিষ্ঠাতা রিজওয়ান সাজানের সঙ্গে যুক্ত হলেন। এর আগে তারা একটি বাণিজ্যিক টাওয়ার নির্মাণের ক্ষেত্রেও একসঙ্গে কাজ করেছিলেন, যে টাওয়ারটির নামও রাখা হয়েছে এই অভিনেতার নামানুসারে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।