BD Highlights
অপরাধ

কুমিল্লায় মা-মেয়েকে ধর্ষণ ও হত্যা: আসামি মোবারকের মৃত্যুদণ্ড

কুমিল্লায় মা-মেয়েকে ধর্ষণ ও হত্যা: আসামি মোবারকের মৃত্যুদণ্ড

কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথীকে ধর্ষণের পর হত্যা এবং তাঁর মা তাহমিনা বেগমকে হত্যার ঘটনায় একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।


বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ইয়াসির আরাফাত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।


মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর ঝাড়ফুঁকের কথা বলে ওই বাসায় প্রবেশ করেন মোবারক। সেখানে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিনথীকে ধর্ষণের পর হত্যা করেন। বিষয়টি দেখে ফেলায় মা তাহমিনা বেগমকেও হত্যা করা হয়। পরদিন মরদেহ উদ্ধারের পর তাহমিনার ভাই বাদী হয়ে মামলা করেন।


ঘটনার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মোবারককে গ্রেপ্তার করে। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র জমা দিলে চলতি বছরের ২০ আগস্ট অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের মাত্র দুই মাস ১৫ দিনের মাথায় দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করে এ রায় দেওয়া হলো।


মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও অপরাধ

সর্বশেষ

সব খবর
  1. অতিরিক্ত ভর্তি ফি নিলেই এমপিও বাতিল, পুনঃভর্তি ফি নিষিদ্ধ: শিক্ষা মন্ত্রণালয়

  2. আট মাসে ৩০৪৮ শয্যা বেড়েছে সরকারি হাসপাতালে

  3. টাঙ্গাইলে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

  4. কোচিং থেকে বহিষ্কার, ‘ক্ষোভে’ স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

  5. যেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

খবর খুঁজুন