BD Highlights
জাতীয়

আট মাসে ৩০৪৮ শয্যা বেড়েছে সরকারি হাসপাতালে

আট মাসে ৩০৪৮ শয্যা বেড়েছে সরকারি হাসপাতালে

মানুষের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে বর্তমান সরকার আট মাসে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি করেছে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের সরকারি হাসপাতালে মানুষের সেবার পাশাপাশি শয্যা প্রাপ্তি নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


গত ২৮ এপ্রিল থেকে ১৯ অক্টোবর পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্ত সংক্রান্ত নথি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। এছাড়াও একই সময়ের মধ্যে ১৫ মে ও ১৪ জুন সরকার নতুন দুটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠারও অনুমোদন দিয়েছে। এর একটি হবে ঠাকুরগাঁওয়ে এবং অন্যটি নরসিংদীতে।


গত ৮ সেপ্টেম্বর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৮০০ করা হয়েছে।


২১ মে রাজধীনর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা বাড়িয়ে দ্বিগুণ করা হয়। এ দুই হাসপাতালের শয্যাসংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ১ হাজার করা হয়েছে।


এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১০০ বাড়ানো হয়েছে। গত ১৩ জুলাই এক আদেশে এই হাসপাতালের শয্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৩০০ করা হয়।


একই দিনে রাজবাড়ীর সদর হাসপাতালের শয্যা ১০০ থেকে বাড়িয়ে ২৫০ শয্যা এবং জয়পুরহাটের জেনারেল হাসপাতালের সক্ষমতাও ২৫০ শয্যা থেকে বাড়িয়ে ৪০০ শয্যা করা হয়েছে। অর্থাৎ এই দুই জেলা সদর হাসপাতালের শয্যা সংখ্যা ১৫০ টি করে বাড়ানো হয়েছে।


একই দিনে রাঙামাটি জেনারেল হাসপাতাল ১০০ থেকে ২৫০ শয্যা করা হয়েছে। এছাড়াও লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও শয্যাসংখ্যাও বাড়ানো হয়েছে। এই স্বাস্থ্য কমপ্লেক্সেকে ৩১ থেকে ৫০ শয্যা করা হয়। জুনে নরসিংদী জেলা হাসপাতালের শয্যা ১০০ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়েছে।


এছাড়াও ১৭ মে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা এবং পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ শয্যা বৃদ্ধি করা হয়েছে। একইভাবে ২ আগস্ট কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৫০টি বাড়ানো হয়।


দেশজুড়ে চিকিৎসাসেবা বাড়ানোর লক্ষ্যে জুনে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। ১২ আগস্ট সে সিদ্ধান্ত সংশোধন করে পর্যায়ক্রমে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার নতুন পরিকল্পনা নেওয়া হয়।


বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৩১ থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছে। ফেনীর আরেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি শয্যা বাড়ানো হয়েছে। এছাড়াও ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যাসংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭০০ করা হয়েছে।


এদিকে রংপুরের তারাগঞ্জ, সিলেটের ওসমানীনগর, পাবনার আটঘরিয়া ও ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি করে শয্যা বাড়ানো হয়েছে। ১১৫টি শয্যা বৃদ্ধি করা হয়েছে রাজধানীর তেজগাঁওস্থ জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটে। যার সক্ষমতা ২৫০ শয্যায় উন্নীত হয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া মানুষের সাংবিধানিক অধিকার। বর্তমান সরকার মানুষকে ভালো চিকিৎসাসেবা দিতে চেষ্টা করছে। 


তিনি বলেন, হাম-ডেঙ্গুতে হাসপাতালে এসে যাতে রোগীদের শয্যা পেতে সমস্যা না হয়, সেজন্য মানুষের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে সারা দেশের বেশকিছু হাসপাতালে ৩ হাজারের বেশি শয্যা বৃদ্ধি করেছে সরকার। আগামী এক বছরের মধ্যে যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫১ শয্যা প্রস্তুত করা হবে, তখন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন দেখা যাবে। 

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. অতিরিক্ত ভর্তি ফি নিলেই এমপিও বাতিল, পুনঃভর্তি ফি নিষিদ্ধ: শিক্ষা মন্ত্রণালয়

  2. কুমিল্লায় মা-মেয়েকে ধর্ষণ ও হত্যা: আসামি মোবারকের মৃত্যুদণ্ড

  3. টাঙ্গাইলে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

  4. কোচিং থেকে বহিষ্কার, ‘ক্ষোভে’ স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

  5. যেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

খবর খুঁজুন