BD Highlights
অপরাধ

টাঙ্গাইলে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

টাঙ্গাইলে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ওয়ার্শী ইউনিয়নের মৈশামুড়া গ্রামের পংমটং এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি মৈশামুড়া বাজারে ফটোকপি ও স্টেশনারির দোকান পরিচালনা করেন। তিনি দীর্ঘদিন ধরে ওই শিশুকে প্রাইভেট পড়াতেন। ঘটনার দিন স্কুল ছুটির পর প্রাইভেট পড়তে শিশুটি তার দোকানে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় শিশুটির মা তাকে খুঁজতে যান।


এ সময় দোকানের শাটার বন্ধ দেখতে পেয়ে তা খুলে ভেতরে মেয়েকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান বলে অভিযোগ করেন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও অপরাধ

সর্বশেষ

সব খবর
  1. অতিরিক্ত ভর্তি ফি নিলেই এমপিও বাতিল, পুনঃভর্তি ফি নিষিদ্ধ: শিক্ষা মন্ত্রণালয়

  2. কুমিল্লায় মা-মেয়েকে ধর্ষণ ও হত্যা: আসামি মোবারকের মৃত্যুদণ্ড

  3. আট মাসে ৩০৪৮ শয্যা বেড়েছে সরকারি হাসপাতালে

  4. কোচিং থেকে বহিষ্কার, ‘ক্ষোভে’ স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

  5. যেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

খবর খুঁজুন