BD Highlights
জাতীয়

আজ শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য আজ শনিবার (১৪ নভেম্বর) রংপুর ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে কুড়িগ্রাম জেলার নেসকোর আওতাধীন সব এলাকায় ১০ ঘণ্টা এবং রংপুর নগরীর কয়েকটি এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।


শুক্রবার (১৩ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।


নেসকোর বিজ্ঞপ্তি অনুযায়ী, কুড়িগ্রাম শহরসহ জেলার সংস্থাটির আওতাধীন সব এলাকায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় ৩৩ কেভি সঞ্চালন লাইন এবং কুড়িগ্রাম শহরের সার্কিট হাউজ, বিজিবি, মোগলবাসা ও মেডিকেল পাড়াসহ বিভিন্ন এলাকায় ১১ কেভি বিতরণ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই করা হবে।


নেসকোর কুড়িগ্রাম বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, নির্ধারিত ১০ ঘণ্টার আগেও কাজ শেষ হতে পারে। তবে স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কিছুটা বেশি সময় লাগতে পারে।


অন্যদিকে, রংপুর নগরীর নুরপুর ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


নেসকো জানিয়েছে, ১১ কেভি নুরপুর ফিডারের আওতাধীন বিকন মোড়, ঠিকাদার পাড়া, পানাম মোড়, সিঙ্গার শোরুম, নেসকো অফিস-১, নুরপুর, গুপ্তপাড়া, পুরাতন পাসপোর্ট অফিস, খরমপট্টি ব্রিজ, নাসারী, মাছুয়াপাড়া, বৈরাগীপাড়া, কামালকাছনা, চিরার মিল, ভ্যাট অফিস, জি এল রায় রোড ও আড়ং শোরুমসংলগ্ন এলাকায় এ সময়ে বিদ্যুৎ থাকবে না।


এসব এলাকায় গাছের শাখা-প্রশাখা ছাঁটাইয়ের পাশাপাশি প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।


নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. সাভারে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

  2. শেখ হাসিনাকে আফ্রিকার কোনো দেশও ‘আশ্রয় দিতে রাজি নয়’

  3. এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় প্রায় ৪ লাখ আবেদন, পরীক্ষা শুরু ১ ডিসেম্বর

  4. বাঁশখালীতে ঘরের দরজা ভেঙে মিলল দুই সন্তান ও বাবার লাশ

  5. ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে ২১৫৮

খবর খুঁজুন