BD Highlights
জাতীয়

আজ সেন্টমার্টিন যাচ্ছে না কোনো জাহাজ

আজ সেন্টমার্টিন যাচ্ছে না কোনো জাহাজ

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাগর উত্তাল থাকায় আজ কক্সবাজার থেকে সেন্টমার্টিনের উদ্দেশে কোনো পর্যটকবাহী জাহাজ ছেড়ে যাবে না। বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে আবার জাহাজ চলাচল শুরু হবে। আগে থেকে টিকিট কাটা পর্যটকরা পরবর্তী সময়ে একই টিকিটে ভ্রমণ করতে পারবেন। সময়ের কারণে যাত্রা সম্ভব না হলে টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া হবে।


তাসনীম জাহান জানান, সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের আবহাওয়া স্বাভাবিক হলে ফিরিয়ে আনা হবে। তাদের দেখভালের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।


জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক বাহাদুর হোসাইন বলেন, সমুদ্রে সংকেত থাকায় সাগর উত্তাল। এ পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।


এদিকে কক্সবাজার সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত নামিয়ে ৩ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে থাকা সব ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মৌসুমে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পাঁচটি পর্যটকবাহী জাহাজ চলাচল করছে। প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার

  2. সাতসকালে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

  3. ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

  4. ১০ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

  5. দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী

খবর খুঁজুন