BD Highlights
জাতীয়

চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ভোটগ্রহণ চলছে, বাগানগুলোতে উৎসবের আমেজ

চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ভোটগ্রহণ চলছে, বাগানগুলোতে উৎসবের আমেজ

দীর্ঘ ৮ বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আজ শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন উপলক্ষে বাগানে বাগানে এক ধরনের আনন্দ উল্লাস বিরাজ করছে। প্রার্থীরা নিজেদের পক্ষে ভোট নেওয়ার জন্য অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনের পর নতুন নেতৃত্বে তাদের ভাগ্য কতটুকু পরিবর্তন হবে তা বুঝতে একটু সময় লাগবে হয়তো। শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হোক এটাই তাদের চাওয়া।


শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩০টি কেন্দ্রে একযোগে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের (রেজি. নং- বি-৭৭) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে প্রায় ১ লাখ ৫৩ জন ভোটার ভোট প্রয়োগ করবেন। এই নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েত বা প্রাথমিক নির্বাহী কমিটি, ভ্যালি নির্বাহী কমিটি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।


মুরইছড়া চা বাগানের চা শ্রমিকরা জানান, দীর্ঘদিন পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন প্রার্থীর পক্ষে বিভিন্ন লোকজন এসে প্রচার চালিয়েছেন। উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে আশা করি।


নির্বাচনে কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রার্থী পঙ্কজ কন্দ বলেন, নির্বাচন উপলক্ষে প্রচারণা চালিয়েছি। আরও কিছু দিন প্রচারণার সময় পেলে ভালো হতো। জনগণের কাছে নেতাদের জবাবদিহি থাকা জরুরি। নেতা যিনিই হোন না কেন, তাকে জনগণের কাছে যেতে হবে। এতে জবাবদিহি তৈরি হয়।


আরেক সভাপতি প্রার্থী রাজু গোয়ালা বলেন, দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় চা বাগানের ছোট-বড় সব বয়সি মানুষের মাঝে উৎসব বিরাজ করছে।


মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মামুনুর রশীদ বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। মৌলভীবাজারে ১৩৫টি কেন্দ্রে ৬০ হাজার ৪৮৭ জন ভোটার ভোট দেবেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. আজকের যেমন থাকবে ঢাকার আবহাওয়া

  2. বিচারপ্রক্রিয়ায় বাধা দিতে এলে আওয়ামী লীগ, গুপ্ত, সুপ্ত কারও ছাড় নেই: আইনমন্ত্রী

  3. রাজধানীর মিরপুর-১০ নম্বরে বাসে আগুন

  4. খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ

  5. পাকিস্তান সফর শেষে ঢাকা ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন

খবর খুঁজুন