BD Highlights
জাতীয়

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জার্মানি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জার্মানি

অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণসহ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি। শুক্রবার বার্লিনে জার্মান ফেডারেল অ্যাসোসিয়েশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ট্রেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাইকেল শুমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান। বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তাঁরা। এ সময় বাংলাদেশে বিনিয়োগের জন্য জার্মান বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান প্রতিমন্ত্রী। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, বৈঠকে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও বিনিময় বাড়ানো, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং অর্থনৈতিক সহযোগিতার অব্যবহৃত সম্ভাবনাগুলো কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়। শামা ওবায়েদ জ্বালানি নিরাপত্তা, জনমিতিক সুবিধা, অভিবাসন ও চলাচল এবং ভিসা প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা তুলে ধরেন। বৈঠকে বাংলাদেশের রপ্তানি পণ্যের মধ্যে পাট ও পাটজাত পণ্য, সিরামিক, ওষুধ, তথ্যপ্রযুক্তি এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের সম্ভাবনার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. ১৫ রাজনৈতিক দলের সঙ্গে আজ ইসির সংলাপ

  2. আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক

  3. সিদ্ধিরগঞ্জে সিগারেটের আগুনে পুড়ল সুইপারের বসতঘর

  4. পশ্চিমবঙ্গে ১১ বাংলাদেশি গ্রেফতার

  5. নিরাপত্তা জোরদারে ৩৮ রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন

খবর খুঁজুন