BD Highlights
জাতীয়

মেহেরপুরে পাঁচ স্থানে বোমাতঙ্ক, উদ্ধার ৪ বস্তু

মেহেরপুরে পাঁচ স্থানে বোমাতঙ্ক, উদ্ধার ৪ বস্তু

মেহেরপুরে পুলিশ সুপারের বাংলো, জেলা কারাগার, সার্কিট হাউস, কমিউনিটি সেন্টার ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বোমাসদৃশ বস্তু রাখার খবরে আতঙ্ক ছড়িয়েছে। শনিবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে চারটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।


মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, রাত ৯টা ৪৩ মিনিটে বিদেশি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে সংবাদকর্মীদের কাছে বার্তা পাঠিয়ে পাঁচটি স্থানে বিস্ফোরক-সদৃশ বস্তু রাখার তথ্য দেওয়া হয়। সংবাদকর্মীরা বিষয়টি পুলিশকে জানালে অভিযান চালানো হয়।


অভিযানে পুলিশ সুপারের বাংলোর ফটক, জেলা কারাগারের প্রধান ফটক, সার্কিট হাউস ও কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি করে চারটি বস্তু উদ্ধার করা হয়। তবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কোনো বস্তু পাওয়া যায়নি।


উদ্ধার করা বস্তুগুলো কালো স্কচটেপে মোড়ানো লাল টিস্যু ব্যাগে রাখা ছিল। কে বা কারা এসব বস্তু রেখেছে, তা জানা যায়নি। এগুলো প্রকৃত বিস্ফোরক কি না, পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জার্মানি

  2. ১৫ রাজনৈতিক দলের সঙ্গে আজ ইসির সংলাপ

  3. আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক

  4. সিদ্ধিরগঞ্জে সিগারেটের আগুনে পুড়ল সুইপারের বসতঘর

  5. পশ্চিমবঙ্গে ১১ বাংলাদেশি গ্রেফতার

খবর খুঁজুন