BD Highlights
জাতীয়

অনভিবাসী ভিসার আবেদনকারীদের জন্য মার্কিন দূতাবাসের বার্তা

অনভিবাসী ভিসার আবেদনকারীদের জন্য মার্কিন দূতাবাসের বার্তা

যুক্তরাষ্ট্রে ভ্রমণের যাবতীয় ব্যয় বহনের আর্থিক সামর্থ্যের প্রমাণ সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। অনভিবাসী ভিসার আবেদনকারীদের ভিসা সাক্ষাৎকারের সময় এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।


শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় এ পরামর্শ দেয় ঢাকার মার্কিন দূতাবাস।


বার্তায় দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের যাবতীয় খরচ বহনের মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে কিনা, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভ্রমণের সময় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে সেই ব্যয় বহনের সক্ষমতাও থাকতে হবে।


দূতাবাস আরও জানায়, ভিসা সাক্ষাৎকারের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে আসতে হবে। যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কা নেই, এমন প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনুন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জার্মানি

  2. ১৫ রাজনৈতিক দলের সঙ্গে আজ ইসির সংলাপ

  3. আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক

  4. সিদ্ধিরগঞ্জে সিগারেটের আগুনে পুড়ল সুইপারের বসতঘর

  5. পশ্চিমবঙ্গে ১১ বাংলাদেশি গ্রেফতার

খবর খুঁজুন