দেশে সরকারি আলিয়া মাদ্রাসা মাত্র তিনটি, বাড়াতে চলছে আলোচনা

দেশের ৮ বিভাগে আলিয়া মাদ্রাসা জাতীয়করণ করা নিয়ে আলোচনা চলছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বেশ কয়েকটি সভায় প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। 


জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের বেশ কয়েকটি সভায় বিভাগীয় পর্যায়ে সরকারি আলিয়া মাদ্রাসা জাতীয়করণের জন্য প্রাথমিক পর্যায়ে আলোচনা করা হয়েছে। তা এখনো প্রাথমিক অবস্থাতেই রয়েছে। সরকারের সংশ্লিষ্টরা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন এবং এর প্রয়োজনীয়তা অনুভব করছেন।


এ বিষয়ে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, জেলায় জেলায় সরকারি স্কুল-কলেজ রয়েছে, কিন্তু সরকারি মাদ্রাসা মাত্র ৩টি। এ সংখ্যাটি খুবই নগণ্য। শিক্ষামন্ত্রীর সঙ্গে একাধিক সভায় মাদ্রাসা সরকারীকরণের বিষয়টি উঠে এসেছে। আশা করছি, এ সরকারের আমলে ভালো কিছু হবে।


জানা গেছে, দেশে সরকারি আলিয়া মাদ্রাসা মাত্র ৩টি। এর মধ্যে ঢাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ও সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা বগুড়া। এ ছাড়া দেশে বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা ৮ হাজার ২২৯টি। এর মধ্যে দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসা যথাক্রমে ৫৭৬৭টি, ১২৮৫টি, ৯৯৩টি ও ১৮৪টি। আর স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ১২৫৮টি।


মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান বলেন, সাধারণের তুলনায় মাদ্রাসাশিক্ষার্থীরা তুলনামূলকভাবে বেশি নম্বরে পড়াশোনা করছে। তারা কঠোর পরিশ্রম করে উচ্চশিক্ষায় নিজেদের অবস্থান তুলে ধরছে। তাই মাদ্রাসা জাতীয়করণ হলে শিক্ষার্থীরা যেমন কম খরচে পড়তেও পারবে, পাশাপাশি শিক্ষার মানও বাড়বে।


0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news