ফেরত আসছে জম্মু-কাশ্মীরে আটক ১৫০ বাংলাদেশি

জম্মু ও কাশ্মীরে অবৈধভাবে বসবাস করার অভিযোগে আটক প্রায় ১৫০ বাংলাদেশি নাগরিককে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে পশ্চিমবঙ্গে এনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।


কর্মকর্তারা জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর পুলিশের সহায়তায় কাশ্মীর উপত্যকা জুড়ে একটি প্রশাসনিক জরিপ করা হয়েছে, যাতে প্রায় ৬০০ বাংলাদেশি নাগরিককে শনাক্ত করা হয়েছে। তাদের প্রত্যেকেই সেখানে অবৈধভাবে অবস্থান করছিলেন। শনাক্তকৃতদের প্রথমে শ্রীনগর পুলিশের তত্ত্বাবধানে একটি ডিটেনশন শিবিরে রাখা হয়েছিল এবং পরবর্তী সময়ে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্দেশ্যে তাদের বাগডোগরায় নিয়ে যাওয়া হয়। কর্মকর্তাদের তথ্যানুযায়ী, সোমবার ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে করে ১৫০ জনের একটি দলকে বাগডোগরায় নিয়ে   যাওয়া হয় এবং সেখানে তাদেরকে বিএসএফে হস্তান্তর করা হয়। আজ আরও ১৫০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর কথা রয়েছে।


0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news