BD Highlights
জাতীয়

বিদ্যুৎমন্ত্রীর বাসায় সোলার প্যানেল

বিদ্যুৎমন্ত্রীর বাসায় সোলার প্যানেল

সিরাজগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের বাসার ছাদে ৪০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। বিদ্যুতের ব্যবহার সাশ্রয় এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এটি স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মন্ত্রীর বাসায় সৌরবিদ্যুতের এ ব্যবস্থা স্থাপনের উদ্দেশ্য শুধু নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণ নয়, সাধারণ মানুষকেও সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা। মন্ত্রীর বাসায় সোলার প্যানেল দেখে অন্যরাও নিজেদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানায় এ ধরনের ব্যবস্থা স্থাপনে আগ্রহী হবেন বলে আশা তাদের। দিনের বেলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরশীলতা ও চাপ কমানো সম্ভব। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়লে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারেও ভূমিকা রাখতে পারে। বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর সহধর্মিণী এবং জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, বিদ্যুৎ সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে মন্ত্রীর নিজের বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, মানুষ উৎসাহিত হয়ে নিজেদের বাড়িতে বাড়িতে সোলার প্যানেল স্থাপন করলে বিদ্যুৎ সাশ্রয় হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বুধবার

  2. সেমিফাইনালের আগে বাংলাদেশ দলে বড় পরিবর্তন

  3. বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

  4. মিথিলা বাদ, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা

  5. এসএসসিতে বোর্ডপ্রতি জিপিএ-৫ প্রাপ্ত ১০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার

খবর খুঁজুন