শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের টয়লেট থেকে ৫০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সিঙ্গাপুর থেকে আসা বিজি-৫৮৫ ফ্লাইটটিতে ১০০টি সোনার বার রয়েছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধায় অভিযানটি পরিচালনা করা হয়। কাস্টমস গোয়েন্দা জানায়, উদ্ধার করা ৫০টি বারের ওজন ৫ কেজি ৮৩২ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা। সোনাগুলো বিমানের টয়লেটের ভিতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ছিল। উড়োজাহাজের টয়লেটের ভিতরে এত বিপুল পরিমাণ স্বর্ণ কীভাবে পৌঁছাল, কারা এগুলো সেখানে রেখেছে এবং বিমানবন্দর থেকে স্বর্ণগুলো বের করে নেওয়ার পরিকল্পনায় কারা জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
Subscribe to stay up-to-date on all the latest news
0 Comments
Your Comment