BD Highlights
জাতীয়

যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম কেনার সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম কেনার সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার থেকে সরকার (জি টু জি) পদ্ধতিতে এ গম কিনতে ব্যয় হবে ১ হাজার ৯০৮ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।

প্রতি মেট্রিক টন গমের দাম পড়বে ৩৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলার। হিসাবে প্রতি কেজি গমের দাম পড়বে ৪৩ টাকা ৩৮ পয়সা।

বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে জি টু জি পদ্ধতিতে এ গম আমদানি করা হবে। নির্ধারিত ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টনের পাশাপাশি প্রয়োজনে আরও ১০ শতাংশ গম আমদানির সুযোগ রাখা হয়েছে।

গম সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েটসের (ইউএসডব্লিউ) অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির কাছ থেকে প্রতি মেট্রিক টন ৩৪৭ দশমিক ৭৫ ডলার দরে গম কেনা হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. চুয়াডাঙ্গায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

  2. শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

  3. বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে আরব আমিরাত, বাংলাদেশের অবস্থান কত?

  4. ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার

  5. ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

খবর খুঁজুন