BD Highlights
বাংলাদেশ

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াতকে (মুন) আটক করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা ধানমন্ডি ২৭ নম্বর শাখাওয়াতকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচাই-বাছাই চলছে।


এদিকে শাখাওয়াত‌কে আট‌কের ভি‌ডিও সামা‌জিক মাধ‌্যমে ছ‌ড়ি‌য়ে‌ পড়েছে। সেখা‌নে দেখা যায়, শাখাওয়াতকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। তার কাছে ডিসেম্বর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পনা জানতে চাওয়া হয়। জবাবে শাখাওয়াত বলেন, তিনি ‘ওএসডি’ অবস্থায় আছেন। এ সময় একজন তাকে থাপ্পড় দেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. চুয়াডাঙ্গায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

  2. বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে আরব আমিরাত, বাংলাদেশের অবস্থান কত?

  3. ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার

  4. ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

  5. যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম কেনার সিদ্ধান্ত

খবর খুঁজুন