BD Highlights
বাংলাদেশ

উখিয়ায় রিসোর্টের অবৈধ স্থাপনা ৭ দিনের মধ্যে ভাঙার নির্দেশ

উখিয়ায় রিসোর্টের অবৈধ স্থাপনা ৭ দিনের মধ্যে ভাঙার নির্দেশ

কক্সবাজারের উখিয়ার ইনানীতে অবস্থিত পর্যটন প্রতিষ্ঠান ‘অ্যাঙ্কর ইকো রিসোর্ট অ্যান্ড স্পা ও ওশান কিচেন’-এর ‌‘অবৈধ স্থাপনা’ সাত দিনের মধ্যে নিজ উদ্যোগে ভেঙে অপসারণের নির্দেশ দিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।


নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণ করা না হলে কর্তৃপক্ষ নিজ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে। একই সঙ্গে উচ্ছেদের যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।


বুধবার (২৫ নভেম্বর) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের একটি লিখিত নোটিশে এ তথ্য জানা গেছে।


নোটিশে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটির নির্মাণাধীন ভবনের অনুমোদিত নকশা দাখিলের জন্য এর আগে ২০২৪ সালের ১০ জানুয়ারি ও ৭ ফেব্রুয়ারি পৃথক নোটিশ দেওয়া হয়েছিল। ২০২৪ সালের ১৪ মার্চ সংশ্লিষ্ট স্থাপনা সাত দিনের মধ্যে ভেঙে অপসারণের নির্দেশ দিয়েও নোটিশ জারি করা হয়।


কিন্তু কর্তৃপক্ষের দাবি, এসব নোটিশের পরও প্রতিষ্ঠানটি অনুমোদিত নকশা দাখিল করেনি। এমনকি স্থাপনার নির্মাণকাজ ও ব্যবহার বন্ধ না করে তা অব্যাহত রাখা হয়েছে। পরবর্তী সময়ে কর্তৃপক্ষের দেওয়া জবাবও গ্রহণযোগ্য হয়নি বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।


এতে আরও বলা হয়, ইমারত নির্মাণ আইনের পরিপন্থি কার্যক্রম পরিচালনা করায় সংশ্লিষ্ট স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সর্বশেষ নোটিশে সাত দিনের মধ্যে অবৈধ অবকাঠামো ভেঙে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।


নির্দেশনা অমান্য করা হলে ইমারত নির্মাণ আইন অনুযায়ী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নিজ উদ্যোগে স্থাপনা ভেঙে অপসারণ করবে। 

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

  2. দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল

  3. নভেম্বরের ২৪ দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন আড়াই বিলিয়ন ডলার

  4. পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে বোর্ডের সভা আজ

  5. চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

খবর খুঁজুন