BD Highlights
বাণিজ্য

নভেম্বরের ২৪ দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন আড়াই বিলিয়ন ডলার

নভেম্বরের ২৪ দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন আড়াই বিলিয়ন ডলার

চলতি নভেম্বর মাসের প্রথম ২৪ দিনে দেশে এসেছে ২৪৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৪১ লাখ ডলারের রেমিট্যান্স। বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি নভেম্বর মাসের প্রথম ২৪ দিনে দেশে ২৪৯ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ২৩৪ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।


চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৯৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ২৪৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৮০ শতাংশ।


এর আগে গত অক্টোবরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। সেপ্টেম্বরে দেশে এসেছিল ২৭৬ কোটি ৬২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এর আগে গত আগস্ট ও জুলাই মাসে যথাক্রমে দেশে এসেছিল ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার এবং ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাণিজ্য

সর্বশেষ

সব খবর
  1. সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

  2. দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল

  3. পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে বোর্ডের সভা আজ

  4. চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

  5. তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির

খবর খুঁজুন