BD Highlights
জাতীয়

দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল

দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল

দেশের হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জনে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন। আর নারী ভোটার রয়েছেন ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। এছাড়া, দেশে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন।


বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।


সিনিয়র সচিব জানান, গত ৩১ আগস্ট কমিশন যে ভোটার সংখ্যা জানিয়েছিল, তার তুলনায় আজকের তারিখ পর্যন্ত দেশে মোট ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। এই হালনাগাদ ভোটার তালিকা দিয়েই আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজন করা হবে। 


ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময়সূচিও জানিয়েছেন আখতার আহমেদ। তিনি জানান, ইউপি নির্বাচন নিয়ে আগামী ২৯, ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন। এই সংলাপে অংশ নেওয়ার জন্য মোট ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে বলেও উল্লেখ করেন ইসি সচিব।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. সেঞ্চুরিয়নে হারের পর শান্ত বললেন, ‘সক্ষমতার ঘাটতি রয়েছে’

  2. মেডিক্যাল ভর্তি পরীক্ষার আবেদন শুরু

  3. সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

  4. নভেম্বরের ২৪ দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন আড়াই বিলিয়ন ডলার

  5. পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে বোর্ডের সভা আজ

খবর খুঁজুন