BD Highlights
ক্রিকেট

সেঞ্চুরিয়নে হারের পর শান্ত বললেন, ‘সক্ষমতার ঘাটতি রয়েছে’

সেঞ্চুরিয়নে হারের পর শান্ত বললেন, ‘সক্ষমতার ঘাটতি রয়েছে’

সেঞ্চুরিয়নে বড় ব্যবধানে হারের পর নাজমুল হোসেন শান্ত দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করার সক্ষমতার বিষয়ে দলের অভাব রয়েছে বলে স্বীকার করেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টের হারের ফলে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছে।


এই শেষ টেস্টে টাইগাররা ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে। সিরিজের প্রথম টেস্টটি যা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল। ওই টেস্টে প্রোটিয়ারা নয় উইকেটে জয় পায়।


ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর থেকে দীর্ঘ ফরম্যাটে বাংলাদেশের পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে। এরপর খেলা ছয়টি টেস্ট ম্যাচের একটিতেও তারা জয় পায়নি; এর মধ্যে দুটি ম্যাচ ড্র হয়েছে এবং চারটিতে তারা পরাজিত হয়েছে।


ম্যাচ শেষে সাংবাদিকদের নাজমুল বলেন, এই কন্ডিশনগুলো নিঃসন্দেহে কঠিন, এতে কোনো সন্দেহ নেই। তবে আমি বলব, টেস্ট ক্রিকেটে আমাদের পারফরম্যান্স উন্নতির ধারায় ছিল, আমরা ভালো খেলছিলাম। কিন্তু সাম্প্রতিক সময়ে, গত চার-পাঁচটি টেস্টে আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি।


তিনি আরও বলেন, সামনের দিনগুলোতে সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কীভাবে ধারাবাহিকভাবে ভালো খেলতে পারি, কারণ এই ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেশে খেলি বা বিদেশে, জয় বা পরাজয় যা-ই হোক না কেন—ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব বিভাগেই আমাদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে হবে। আমাদের ভুলগুলো খুঁজে বের করে আরও ধারাবাহিক হয়ে ওঠার চেষ্টা করতে হবে।


বাংলাদেশের অধিনায়ক বলেন, আমাদের সক্ষমতার ঘাটতি রয়েছে, এটি স্বীকার করতেই হবে। তবে আমি মনে করি, এর মাঝেও আমরা কিছু ভালো ক্রিকেট খেলেছি। নাজমুল বলেন, আমি আগেই বলেছি, নিয়মিতভাবে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলাই আসল বিষয়। জয়-পরাজয় তো আসবেই। আমাদের খুঁজে বের করতে হবে কোথায় ঘাটতি রয়েছে। এই টেস্ট সিরিজের পর পরবর্তী সিরিজের আগে আমরা কিছুটা সময় পাব, সেই সময়ে আমরা কীভাবে আরও ভালো ক্রিকেট খেলা যায়, তা নিয়ে কাজ করব।


তিনি বলেন, নিজের সংক্ষিপ্ত টেস্ট ক্যারিয়ারে তাওহীদ হৃদয় যেভাবে ব্যাটিং করেছেন, তাতে তিনি মুগ্ধ। তার বিশ্বাস, আগামী দিনগুলোতে হৃদয় দলের মিডল-অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। টেস্ট ক্রিকেটে দারুণ ছন্দে আছেন হৃদয়। পাঁচ টেস্টে ৬৬.৫ গড়ে তিনি সংগ্রহ করেছেন ৫৯৮ রান; যার মধ্যে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ডাবল সেঞ্চুরি এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি সেঞ্চুরি।


নাজমুল বলেন, আলহামদুলিল্লাহ। আমার মনে হয়, সে (হৃদয়) চারটি বা পাঁচটি টেস্ট ম্যাচ দুর্দান্ত খেলেছে। পাঁচ নম্বর পজিশনে তার মতো একজন ব্যাটার থাকা দলের জন্য অবশ্যই খুব ভালো ব্যাপার। সে যেভাবে পারফর্ম করছে, তার জন্য আলহামদুলিল্লাহ; আশা করি সে এই ধারাবাহিকতা বজায় রাখবে। অধিনায়ক হিসেবে এটি অবশ্যই স্বস্তিদায়ক।


তিনি আরও জানান, ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজে হৃদয়ের ব্যাটিং পজিশন চূড়ান্ত করা হবে। বাঁ-হাতি এই ব্যাটার বলেন, আমাদের সামনে হোম সিরিজ আছে, তাই কন্ডিশন ও প্রতিপক্ষের ওপর ভিত্তি করে আমরা তখন সিদ্ধান্ত নেব। তবে এখন পর্যন্ত হৃদয় চার, পাঁচ ও ছয় এই পজিশনগুলোতে ব্যাট করেছে। তাই তখন দেখা যাবে।


দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের বহুল আলোচিত পেস বোলিং ইউনিট প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি, যা অনেকের মনেই প্রশ্ন তুলেছে। নাজমুল জানান, ইনজুরির কারণে নাহিদ রানাকে না পাওয়াটা দলের জন্য বড় ক্ষতি ছিল, তবে অন্য বোলারদেরও আরও দায়িত্বশীল হওয়ার প্রয়োজন রয়েছে।


নাজমুল বলেন, রানা ও অন্যদের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। ব্যবধান যে বিশাল তা বলব না, তবে হ্যাঁ, কিছুটা পার্থক্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, বর্তমানে যারা দলে আছে বা যারা পাইপলাইনে রয়েছে, তারা কীভাবে সেই মান বজায় রাখতে পারে। এবাদত, খালেদ, তাসকিন—এরা তো অনেক বছর ধরেই খেলছে।


তিনি বলেন, প্রশ্ন হলো, কীভাবে আরও উন্নতি করা যায়। ইনজুরি তো হবেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা কীভাবে আমাদের পেস বোলারদের পুল (সংগ্রহ) বড় করতে পারি। এই পুল যত বড় হবে, রোটেশন পলিসি তত ভালোভাবে কার্যকর করা যাবে।”

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

  2. মেডিক্যাল ভর্তি পরীক্ষার আবেদন শুরু

  3. সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

  4. দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ছাড়াল

  5. নভেম্বরের ২৪ দিনেই প্রবাসীরা পাঠিয়েছেন আড়াই বিলিয়ন ডলার

খবর খুঁজুন