BD Highlights
বাণিজ্য

২৩ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্সে ১১.৯ শতাংশ প্রবৃদ্ধি

২৩ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্সে ১১.৯ শতাংশ প্রবৃদ্ধি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ২৩ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৮৯ কোটি মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৯ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৪২ কোটি ডলার।

নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪২ কোটি ৮০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ২২৭ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এ সময়ে রেমিট্যান্স বেড়েছে ৬ দশমিক ৯ শতাংশ।

২৩ নভেম্বর একদিনেই দেশে ৭ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাণিজ্য

সর্বশেষ

সব খবর
  1. বসুন্ধরা সিটি শপিং মলে কেএফসির আউটলেট উদ্বোধন

  2. দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩৫ বিলিয়ন ডলার

  3. দুঃখ প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন সামিরা খান মাহি

  4. গাজীপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষ

  5. আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

খবর খুঁজুন