বসুন্ধরা সিটি শপিং মলে কেএফসির আউটলেট উদ্বোধন
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে আন্তর্জাতিক ফাস্টফুড ব্র্যান্ড কেএফসির ৫১তম আউটলেট উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) শপিং মলটির অষ্টম তলায় নতুন এ আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে আউটলেটটির উদ্বোধন করেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের (বিসিডিএল) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা, ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দেব থাপা, প্রতিষ্ঠানটির হেড অব প্রজেক্ট অ্যান্ড ডেভেলপমেন্ট খন্দকার তাইয়াবুর রহমান সাজ্জাদ এবং কেএফসি অপারেশনস হেড রূপম প্রসন্ন ঠাকুর।
এসময় সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কেএফসির ৫১তম আউটলেট চালুর মধ্য দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সম্প্রসারণ কার্যক্রমে আরও একটি নতুন মাইলফলক যুক্ত হলো।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।