BD Highlights
জাতীয়

আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ২১১, যা বাতাসের মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে নির্দেশ করছে।


সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের ১২৫টি শহরের মধ্যে বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ।


তালিকায় ২৭৯ স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় অবস্থানে থাকা আফগানিস্তানের কাবুলের স্কোর ২৫৫ এবং ২২৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। অন্যদিকে, ২০৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর।


একিউআই স্কোরের মাধ্যমে কোনো শহরের বাতাস কতটা দূষিত এবং তা জনস্বাস্থ্যের জন্য কী ধরনের ঝুঁকি তৈরি করতে পারে, সে সম্পর্কে ধারণা পাওয়া যায়।


আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।


এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বায়ুমান হিসেবে বিবেচনা করা হয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. আইপিএলের নিলামে বাংলাদেশের ১২ ক্রিকেটার

  2. ছয় মাসে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল

  3. ইসির সংলাপে প্রথম দিন আমন্ত্রণ পাচ্ছে বিএনপি-জামায়াতসহ ১৯ দল

  4. বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু

  5. মিস ইউনিভার্সে স্বপ্নভঙ্গ মাহির, সেরা ৩০-এ জায়গা পেলেন যাঁরা

খবর খুঁজুন