BD Highlights
বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে ইসলাম গ্রুপের প্রধান গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ইসলাম গ্রুপের প্রধান গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের ইসলাম গ্রুপের প্রধান মো. ইসলামকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ। তার বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ ১২টি মামলা রয়েছে। 


গ্রেফতার ইসলাম উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের রশিদ আহমদের ছেলে।


১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার বলেন, গতকাল রবিবার দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত উনচিপ্রাং ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করেন। ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন ক্যাম্পের এসআই প্রকাশ চন্দ্র সরকার।


এ সময় উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের এ/৫ ব্লকে ইদ্রিস নামে এক রোহিঙ্গার বাঁশের দোকান থেকে মো. ইসলামকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার ব্যক্তিকে আদালতে সোপর্দ করার জন্য এপিবিএন পুলিশের পাহারায় টেকনাফ মডেল থানায় পাঠানো হয়।


মো. ইসলামের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে বলে পর্যালোচনায় জানা গেছে। 

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও বাংলাদেশ

সর্বশেষ

সব খবর
  1. এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ল

  2. ১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে

  3. শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

  4. উইকেটশূন্য মুস্তাফিজ, বড় হার দিয়ে টুর্নামেন্ট শুরু দুবাইয়ের

  5. বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার

খবর খুঁজুন