এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ল
২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় সীমা বাড়ানো হয়েছে। এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা জীবনের কথা বিবেচনা করে ফরম পূরণের সময় সীমা বাড়ানো হয়।
সোমবার আন্তঃশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করা যাবে ২৮ নভেম্বর পর্যন্ত। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়া যাবে ২৯ নভেম্বর পর্যন্ত। বিলম্ব ফি-সহ অনলাইনে ফরম পূরণ করা যাবে ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা হারে বিলম্ব ফি-সহ অনলাইনে ফি জমা দেওয়া যাবে ৬ ডিসেম্বর পর্যন্ত।
এর আগে ১৬ নভেম্বর ফরম পূরণ শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল ২৩ নভেম্বর। তবে বিলম্ব ফি-সহ ফরম পূরণ করার তারিখ ছিল ২৪ থেকে ২৯ নভেম্বর।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।