BD Highlights
জাতীয়

১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে

১০ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে

আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ২০২৭ সালের হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে এ নিবন্ধন সম্পন্ন করতে হবে।


রবিবার (২২ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭-এর ৫ অনুচ্ছেদের ৬ নম্বর নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হবে।


এ অবস্থায় সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা সব হজযাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তির অনুমোদন

  2. এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ল

  3. রোহিঙ্গা ক্যাম্পে ইসলাম গ্রুপের প্রধান গ্রেফতার

  4. শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

  5. উইকেটশূন্য মুস্তাফিজ, বড় হার দিয়ে টুর্নামেন্ট শুরু দুবাইয়ের

খবর খুঁজুন