BD Highlights
জাতীয়

লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ বাংলাদেশি নাগরিক মঙ্গলবার সকালে দেশে ফিরছেন। গতকাল সোমবার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের প্রত্যাবাসন করা হয়।


জানা গেছে, আটক বাংলাদেশিরা ভূমধ্যসাগরে উদ্ধারের পর দীর্ঘদিন ধরে ওই ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। প্রত্যাবাসিতদের মধ্যে ১৯ জন শারীরিকভাবে অসুস্থ।


লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানায়, দেশটির বুরাক এয়ারের একটি ফ্লাইটে মঙ্গলবার আনুমানিক সকাল ৬টায় তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।


বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবাসিতদের বিদায় জানান লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ।


এ সময় তিনি দেশে ফিরে নতুন করে জীবন শুরু করা এবং ভবিষ্যতে দক্ষতা অর্জনের আহ্বান জানান। একই সঙ্গে অনিয়মিত পথে বিদেশ গমন থেকে বিরত থাকার পরামর্শ দেন।

এদিকে আগামী ২৫ নভেম্বর ত্রিপলী ও মিসরাতা থেকে আরও ১৭৫ বাংলাদেশিকে প্রত্যাবাসনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বুধবার

  2. সেমিফাইনালের আগে বাংলাদেশ দলে বড় পরিবর্তন

  3. বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

  4. মিথিলা বাদ, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা

  5. এসএসসিতে বোর্ডপ্রতি জিপিএ-৫ প্রাপ্ত ১০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার

খবর খুঁজুন