সিলেটে ১০ বছরের শিশু ধর্ষণের ঘটনার ১৯ বছর পর মামলার রায় হয়েছে। রায় অভিযুক্তকে যাবজ্জীবন দণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার টাকা আদায় করে নির্যাতিত শিশুর পরিবারকে প্রদানেরও নির্দেশ দেন বিচারক।
মঙ্গলবার দুপুরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুবাইয়া ইয়াসমিন এ রায় দেন। দণ্ডিত আসামি সুমেল খাঁ সিলেটের বালাগঞ্জ উপজেলার গোপকান গ্রামের তোইমুজ খাঁর ছেলে।
মামলার নথির বর্ণনা মতে, ২০০৭ সালের ৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে বালাগঞ্জ সদর হাসপাতালের দ্বিতীয় তলার ১৩ নম্বর মহিলা ওয়ার্ডে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় পরদিন ভুক্তভোগীর চাচা বাদী হয়ে বালাগঞ্জ থানায় মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দায়ের করা মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।
Subscribe to stay up-to-date on all the latest news
0 Comments
Your Comment