সিলেট সীমান্ত থেকে অর্ধকোটি টাকার বেশি মূল্যের ভারতীয় পশু ও পণ্য জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি বলছে, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা চোরাইপণ্য ফেলে পালিয়ে গেছে। বৃহস্পতিবার বিজিবির ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, বাংলাবাজার, প্রতাপপুর, তামাবিল, সংগ্রাম ও ডিবিরহাওর সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় গরু, মহিষ, মোবাইল ফোনের ডিসপ্লে, লেহেঙ্গা, কম্বল, কসমেটিকস, চকলেট, জিরা ও জুস জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৬৮ লাখ ৬৮ হাজার ৮৬০ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান জোরদার রয়েছে। এর ধারাবাহিকতায় সীমান্তে বিপুল পরিমাণ চোরাইপণ্য ও পশু আটক করা সম্ভব হয়েছে।
Subscribe to stay up-to-date on all the latest news
0 Comments
Your Comment