ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই, ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্র গেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ দলের জ্যেষ্ঠ নেতারা।
১৪ দিনের সফরে পীর সাহেব চরমোনাই যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এ সময় তিনি বিভিন্ন মসজিদ ও মুসলিম কমিউনিটির দাওয়াতি সভায় বক্তব্য দেবেন। পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গেও মতবিনিময় করার কথা রয়েছে।
Subscribe to stay up-to-date on all the latest news
0 Comments
Your Comment