২০২৭ সালে একই প্রশ্নে হবে এসএসসি-দাখিলের ১৩ বিষয়ের পরীক্ষা

২০২৭ সালে অভিন্ন প্রশ্নপত্রে এসএসসি ও দাখিলের ১৩ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।


মঙ্গলবার মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রক প্রফেসর এফ এম শাকিরুল্লাহর সই করা চিঠি আওতাধীন মাদসারাগুলোর অধ্যক্ষ/সুপারদের কাছে পাঠনো হয়েছে।


চিঠিতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল মাদরাসা, সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং বোর্ডের সংশ্লিষ্ট শাখাসমূহকে উপর্যুক্ত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়।


দাখিল ও এসএসসি পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র হওয়া বিষয়গুলো হলো-বাংলা দ্বিতীয় পত্র (১০২), ইংরেজি প্রথম (১০৭) ও দ্বিতীয় পত্র (১০৮), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (১৫৪), গণিত (১০৯), বাংলাদেশ ও বিশ্ব পরিচয় (১৫০), পদার্থ বিজ্ঞান (১৩৬), রসায়ন (১৩৭), জীববিজ্ঞান (১৩৮), উচ্চতর গণিত (১২৬), পৌরনীতি ও নাগরিকতা (১৪০), কৃষি শিক্ষা (১৩৪) এবং গার্হস্থ্যবিজ্ঞান (১৫১)।


বাংলা প্রথম পত্রের পরিবর্তিত বিষয় কোড ১০১ হলেও এসএসসি ও দাখিল স্তরের সিলেবাসের ভিন্নতার কারণে ২০২৭ সালের নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পৃথক প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।


২০২৭ সালে অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে তাদের রেজিস্ট্রেশন কার্ডে বর্ণিত বিষয় কোড বহাল থাকবে এবং তাদের জন্য আগের মতো পৃথক প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news