অচেনা নারীর সাথে সখ্য, হাসপাতাল থেকে আড়াই মাসের শিশু চুরি
অচেনা নারীর সাথে সখ্য, হাসপাতাল থেকে আড়াই মাসের শিশু চুরি
BD HIGHLIGHTS
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে আড়াই মাসের এক শিশুকে চুরি করে নিয়ে গেছে এক অজ্ঞাতপরিচয়ের নারী। শিশুটির নাম সায়ান। শিশুটি ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার মুন্সিরহাট গ্রামে শিমুল হোসেনের ছেলে। সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় ২৫০ সয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। শিশুটির পরিবার জানায়, সায়ান ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হলে তাকে রবিবার (৯ মার্চ) হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সারা দিন এক অচেনা নারী শিশুটির পাশে থেকে তার যত্ন নেয় এবং বিভিন্নভাবে সহযোগিতা করে। সন্ধ্যায় শিশুটির মা হাসি (১৯) ও নানি (৪০) পাশের ওয়ার্ডে অন্য এক রোগীকে দেখতে গেলে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। ফিরে এসে তারা শিশুটিকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। শিশুটির বাবা শিমুল হোসেন বলেন, ‘আমার সন্তানকে হাসপাতাল থেকে চুরি করে নিয়ে গেল! আমরা গরিব মানুষ, কারো কোনো ক্ষতি করিনি। হাসপাতালের নিরাপত্তা যদি ঠিক থাকত, তাহলে এভাবে আমার ছেলেকে নিয়ে যেতে পারত না। হাসপাতাল কর্তৃপক্ষ ও নিরাপত্তাকর্মীদের দায় নিতে হবে। ঘটনার পরপরই ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম বলেন, হাসপাতাল থেকে এক শিশু চুরি হয়ে যাওয়ার অভিযোগ পেয়েছি আমরা। হাসপাতালের সমস্ত সিসিটিভির ফুটেজ দেখে চুরি যাওয়া শিশু উদ্ধারের চেষ্টা চলছে। সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম বলেন, ঘটনা শোনা মাত্র আমি এখানে গিয়েছি। সেই সাথে সদর থানাকে বলা হয়েছে যাতে খুব গুরুত্ব সহকারে বিষয়টি দেখেন। তবে আমাদের সচেতন হতে হবে। অপরিচিত ব্যক্তির সাথে এতো ক্লোজ হওয়ার কিছু নেই। সতর্ক থাকতে হবে। ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার বলেন, চুরি হওয়া শিশু উদ্ধারে চেষ্টা চলছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।