রাজধানীর উত্তরা থেকে শেরপুর যাওয়ার পথে অপহৃত হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুর রহমান হিমেল। এক মাস তাকে আটকে রেখে নির্যাতন ও হত্যার হুমকি দিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছিল অপহরণকারীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের দুর্গম পাহাড় থেকে উদ্ধার করে হিমেলকে। গ্রেফতার করা হয় চক্রের হোতাসহ ১২ সদস্যকে। এ ঘটনা সারা দেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ঘটনাটির তদন্তে নেমে গোয়েন্দা পুলিশও জানতে পেরেছে, এসব অপহরণ চক্রের সঙ্গে জড়িত থাকেন সম্পদশালীদের ব্যক্তিগত গাড়িচালকরা। যেমনিভাবে হিমেলকে অপহরণের মূল পরিকল্পনায় ছিলেন তার বাবার বিশ্বস্ত ও বর্তমানে তার গাড়িচালক সামিদুল ইসলাম। শনিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের হিমেলের ঘটনা ও অপরাধী চক্রগুলোর কর্মকাণ্ড সম্পর্কে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ। এ সময় তিনি গাড়িচালক নিয়োগে সচেতন থাকার পরামর্শও দেন। প্রশ্ন উঠেছে, যেসব সম্পদশালী পরিবার গাড়ির চালক নিয়োগ দেয়, তাদের বা তাদের সন্তান ও পরিবারের সদস্যদের নিরাপত্তা কোথায়? হিমেলকে সীমান্ত এলাকায় কেন নেওয়া হলো জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, অপহরণের পর এমন জায়গায় নেওয়া হয়, যেখানে আমরা যেতে পারি না। তবে টাঙ্গুয়ার হাওর, কলমাকান্তা, দুর্গাপুর, মেঘালয়- এসব এলাকা সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে উঠেছে। এসব জায়গায় চোরাকারবারিদের অবাধ যাতায়াত হচ্ছে। দুই দেশের মোবাইল সিম অবাধে বিক্রি হচ্ছে। গরু, চিনিসহ বিভিন্ন পণ্য বিক্রি হয়। তাহলে এই অপরাধীরা কীভাবে যাচ্ছে? তাই এখন থেকে এসব অঞ্চলে নিয়মিত নজর রাখতে হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।