অবৈধভাবে মজুতকৃত ৫ লাখ ৭৬ হাজার ৯৯৩ লিটার জ্বালানি উদ্ধার
এ পর্যন্ত দেশে অবৈধভাবে মজুতকৃত ৫ লাখ ৭৬ হাজার ৯৯৩ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। বুধবার জ্বালানি বিভাগের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তেলের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সারাদেশে ২১ এপ্রিল পরিচালিত অভিযানে মোট ৯ হাজার ২৪৪ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। সারাদেশে পরিচালিত ৩০৩টি অভিযানে মোট ৬৩টি মামলায় ৩ লাখ ৪৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় চার হাজার ৯৪ লিটার ডিজেল, ৪১৫ লিটার অকটেন, চার হাজার ৭৩৫ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। এছাড়া গত ৩ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ১১ হাজার ১৯৭টি অভিযানে চার হাজার ৫৩টি মামলা এবং ১ কোটি ৮০ লাখ ৯৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। মোট ৫৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ৩ লাখ ৯০ হাজার ২০৯ লিটার ডিজেল, ৪০ হাজার ৮৪৬ লিটার অকটেন, ৯৭ হাজার ৪৩৮ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।