কুমিল্লা ময়নামতি জাদুঘরের ফটকের ডান পাশে অযত্নে নষ্ট হচ্ছে ১০ হাজার বছর আগের ফসিল ট্রি। টুকরো গুলোর সামনে লেখা আছে গাছের জীবাশ্ম বা ফসিল ট্রি। ইতিহাস গবেষকরা বলছেন, খোলা আকাশের নিচে পড়ে থাকা কোন ঐতিহাসিক নিদর্শনই ভালো থাকে না। শিগগিরই ব্যবস্থা না নিলে এসব বিলুপ্তপ্রায় ঐতিহাসিক নিদর্শন আর খুঁজে পাওয়া যাবে না। এতে করে এ অঞ্চলের মানুষ এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হারাবে। জানা গেছে, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয় ময়নামতি যাদুঘর। তখন বা তার কিছু সময় পর পাশ্ববর্তী প্রায় পঁচিশ লক্ষ বছর আগের প্লাইস্টোসিন যুগের লালমাই পাহাড় থেকে কিছু উদ্ভিদের জীবাশ্ম উদ্ধার করা হয়। সেগুলো তৎকালীন ঐতিহাসিকরা এনে তা কুমিল্লার কোটবাড়ি এলাকার ময়নামতি জাদুঘরে সংরক্ষণের জন্য রাখেন। একপর্যায়ে জাদুঘরটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। বছরের পর বছর এসব জীবাশ্ম খোলা আকাশের নিচেই পড়ে আছে। ইতোমধ্যে কয়েকটি জীবাশ্ম গুলো ফাটল ধরে নষ্ট হওয়ার পথে। চট্টগ্রামের মিরসরাই থেকে আসা পর্যটক সিদ্দিকুর রহমান বলেন, জন্ম কুমিল্লায়। চট্টগ্রাম থাকলেও কুমিল্লায় ঘুরতে আসি। জাদুঘরে দীর্ঘদিন আমার যাতায়াত। সব সময় এই জীবাশ্ম গুলোকে পড়ে থাকতে দেখি। এটা খুবই দুঃখজনক। এগুলোর সংরক্ষণ করলে পর্যটকরা আরও বেশি আকৃষ্ট হতো। কারণ বাইরে থাকতে থাকতে সেগুলো নষ্ট হয়ে রঙ ও সাইজ দুটিই বদলে যাচ্ছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক এ কে এম সাইফুর রহমান বলেন, বিষয়টি আমাদের নজরে আছে। কিন্তু এগুলো অনেক বড়। সংরক্ষণের ব্যবস্থা করা একটু কঠিন হয়ে যাবে। কিন্তু আমরা চেষ্টা করছি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।