চট্টগ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শওকত আলী নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোরে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, শওকত আলীর হাতে অবৈধ অস্ত্রসহ ছবি সামাজিক যোগাযোগ মধ্যমে ভাইরাল হয়। এছাড়াও অবৈধ অস্ত্রসহ বিভিন্নস্থানে ঘোরাফেরা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ ওঠে। পরে তাকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছে অস্ত্র না পাওয়ায় আইনগত ব্যাবস্থা গ্রহণ করার জন্য রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় একাধিক মামলা রয়েছে। রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন বলেন, অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রধারী শওকত আলীকে গ্রেফতার করা হয়। অভিযানে অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।