আগুন আতঙ্কে চলন্ত ট্রেন থেকে লাফ, কোলে থাকা শিশুর মৃত্যু
আগুন আতঙ্কে চলন্ত ট্রেন থেকে লাফ, কোলে থাকা শিশুর মৃত্যু
কক্সবাজারগামী যাত্রীবাহী ‘প্রবাল এক্সপ্রেস’ ট্রেনে চলন্ত অবস্থায় আগুন লাগার গুজবে আতঙ্কিত হয়ে এক দম্পতি তাদের কোলে থাকা শিশুসহ ট্রেন থেকে লাফ দেন। এতে মো. হামদান নামের ৮ মাস বয়সী শিশুটির মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা-মা। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের রশিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী 'প্রবাল এক্সপ্রেস' ট্রেনটি সাতকানিয়া স্টেশন ছাড়ার পর লোহাগাড়ার রশিদারপাড়া এলাকায় পৌঁছালে ইঞ্জিনের পেছনের একটি বগিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ধোঁয়ার সৃষ্টি হয়। মুহূর্তেই বগিটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কক্সবাজার জেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক (২৫), তার স্ত্রী লিজা আক্তার (২০) এবং তাদের ৮ মাসের শিশু হামদানকে নিয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দেন। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায় এবং রাজ্জাক ও লিজা বুকে ও পিঠে গুরুতর আঘাত পান। তারা বাঁশখালীর গুণাগরী হাছিয়ারপাড়া এলাকায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলেন এবং সাতকানিয়া স্টেশন থেকে ট্রেনে উঠে কক্সবাজার ফিরছিলেন। নিহত শিশুর বাবা আব্দুর রাজ্জাক বলেন, “ট্রেনে আগুন লেগেছে শুনে আতঙ্কে আমরা লাফ দিই।” লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিমুল দত্ত জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। আহত দম্পতিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে লোহাগাড়ার সহকারী স্টেশন মাস্টার দিদার হোসেন বলেন, “ইঞ্জিনের পেছনের 'ঢ-বগি'-তে শর্টসার্কিট হয়ে ধোঁয়া হয়েছিল, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। তেমন কিছু হয়নি, সবাই নিরাপদে কক্সবাজার পৌঁছেছে।”
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।